নিজস্ব প্রতিবেদক।।
মৌলভীবাজারে সোহাগ ড্রীমস্ এর আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সদর উপজেলার মনুমুখ ইউপি’র বাহাদুরপুর গ্রামের নিকটবর্তী কুশিয়ারা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় সিলেট বিভাগের চারটি জেলা থেকে মোট ১২টি নৌকা অংশগ্রহণ করে। চূড়ান্তপূর্বে মোট ৪টি নৌকা পৌঁছায়। এর মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকার আলী এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী “হামজার তরী” নৌকা চ্যাম্পিয়ন হিসেবে ১ম পুরস্কার মোটরসাইকেল বিজয়ী হয়।
অপরদিকে রানার্সআপ হিসেবে ১টি ফ্রিজ পুরস্কার অর্জন করে একই উপজেলার গুতগাঁও এলাকার রঙিন প্রবন ও ৩য় স্থান হিসেবে ১টি রঙিন টেলিভিশন অর্জন করে সুনামগঞ্জের সোনার তরী নামক নৌকা।
এ সময় প্রতিযোগীতায় বাড়তি আকর্ষণ হিসেবে দেখা গিয়েছে বিভিন্ন ধরনের রঙ-বেরঙের নৌকায় মানুষদের অনন্দ উপভোগ করা।হাজার হাজার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবের আমেজ । বিভিন্ন বয়সের মানুষ নদীর দু’পাড়ে দাঁড়িয়ে নানা বর্ণে ও বিচিত্র সাজে সজ্জিত দৃষ্টি নন্দন নৌকার তুমুল বাইচ প্রতিযোগীতা প্রত্যক্ষ করা।
প্রতিযোগিতায় সোহাগ ড্রীমস এর পরিচালক, সদর উপজেলার মনুমুখ ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল হক সেফুল এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান, খলিলপুর ইউপি চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী প্রমুখ।






