আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

লেবাননে হামলা ও বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

সিলেটের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিন, লেবাননে অব্যাহত হামলার প্রতিবাদে ও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভারতীয় পুরোহিত কর্তৃক কটুক্তি করার প্রতিবাদে মঙ্গলবার (০৮ অক্টোবর) বিজয় চত্বর (চৌহাট্রা পয়েন্টে) এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নবীগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী সেলিম আহমদ ইব্রাহিমের পরিচালনায় বক্তব্য রাখেন, এমসি কলেজের শিক্ষার্থী মিযান আহমদ, জিলাল চৌধুরী, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী মাহদী হাসান তাহসিন, শাহপরান সরকারি কলেজের শিক্ষার্থী নাফিম জামান, দক্ষিণ সুরমা কলেজের শিক্ষার্থী মুহাঃ জিয়াদ উল ইসলাম, আইবিআইটি কলেজের শিক্ষার্থী আলবীর আহমদ, শিক্ষার্থী মহসিন আহমদ, মকন কলেজের শিক্ষার্থী নাহিদুর রহমান, দক্ষিণ সুরমা কলেজের শিক্ষার্থী সাইদুল ইসলাম তানিম প্রমুখ।

তারা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে পুরোহিত ও বিজেপি নেতা কটুক্তি করেছে তার উপযোক্ত শাস্তি দিতে হবে। ইসরাইলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে আমাদের ফিলিস্তিনের ভাই-বোনেরা নির্মমভাবে হত্যার স্বীকার না হয় এবং ফিলিস্তিনকে আমরা যেন বিজয়ী রাষ্ট্র হিসেবে দেখতে পারি।