আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শিগগিরই পাঠদান চালু করতে চান নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের ভিসি

(নওগাঁ) প্রতিনিধি: সবধরণের প্রতিবন্ধকতা কাটিয়ে দ্রুত সময়ের মধ্যে পাঠদান কার্যক্রম শুরু করতে চান সদ্য যোগদানকৃত নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. মোহা. হাছানাত আলী। তিনি বলেছেন- নওগাঁ বাসীর স্বপ্নের সাথে বিশ্ববিদ্যালয়কে সামঞ্জস্য করে কিভাবে আধুনিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তোলা যায় সে প্রচেষ্টা করা হবে। বিশ্ববিদ্যালয়ে এখনো কোন ধরণের অবকাঠাবো নেই। চ্যালেঞ্জ অনেক। সেইচ্যালেঞ্জ মোকাবেলা করে সবাইকে সাথে নিয়ে সমস্যা সমাধানে উত্তরণের চেষ্টা করা হবে।বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন মডেল টাউনে নওগাঁ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে তিনি যোগদান করেন। এসময় এক মতবিনিয়ে সভায় তিনি এসব কথা বলেন। ভিসি আরো জানান, বিশ্বের দ্বিতীয় পুরাতন বিশ্ববিদ্যালয় সোমপুর বিশ্ববিদ্যালয়। যা নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধ বিহারের ছিল। যা ইতিহাসের একটি অংশ। অতএব নওগাঁয় এমন একটি বিশ্ববিদ্যালয় করা উচিত যেন আগামীতে ইতিহাসের আরেকটি অংশ হতে পারে। তবে কতটুকু বাস্তবায়ন করতে পারবো জানিনা। আমি আশাবাদী স্বপ্নের পথে দীপ্ত পায়ে এগিয়ে যাবো।ভিসি হাছানাত আলী বলেন-আগামী শিক্ষাবর্ষে শিক্ষা কার্যক্রম চালু করা হবে।যেখানে শিক্ষার্থীদের সাথে শ্রেণীকক্ষে পাঠদান করতে পারি। সভায় সাবেক ভিসি ড. আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল, পুলিশ সুপার কুতুব উদ্দিন, প্রফেসর নজরুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা. শামসুল আলম বক্তব্য রাখেন।এ সময় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী ও বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে সদ্য যোগদানকৃত ভিসি ড. মো: হাছানাত আলীকে ফুলেল শুভেচ্ছা জানানোসহ দায়িত্ব হস্তান্তর করেন সাবেক ভিসি ড. আবুল কালাম আজাদ। উল্লেখ্য, ড. মো: হাছানাত আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের (আইবিএ) অধ্যাপক ছিলেন। গত ৬ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে চার বছরের জন্য ভিসি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।