আজ-  ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু «» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ২০২৬ এর অশ্রুসিক্ত বিদায়। «» সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল। «» বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান «» নওগাঁ মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম ধাপে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন «» নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে, কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার «» চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব‍্যারিস্টার মনোয়ার-চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে «» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আজম গ্রেপ্তার

শ্রীমঙ্গলে টমটম চালক আবুল খায়ের হত্যার অভিযোগে একজন আটক করেছে পুলিশ

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টমটম চালক আবুল খায়ের কে হত্যার অভিযোগে রুবেল আহমেদ সাগর ওরফে জসিম (৩০) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে তথ্য প্রযুক্তির মাধ্যমে রুবেল কে সনাক্ত করে আটক করে জিজ্ঞাসাবাদে সে সহ আরো ৩/৪ জন মিলে আবুল খায়ের কে হত্যার কথা শিকার করে। আটককৃত রুবেল উপজেরার আশিন্দ্রোন ইউনিয়নের তিতপুর এলাকার মৃত সিদ্দিকুর রহমানের পুত্র।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) তৌকির আহমেদ জানান, মঙ্গলবার সকালে উপজেলার কালিঘাট চা বাগান থেকে আবুল খায়ের (৩০) নামে একজনের লাশ উদ্বার করে পুলিশ। তার গলায় দাড়ালো ছুরির দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে কোন বিরোধ থেকে তাকে হত্যা করা হয়েছে। নিহত আবুল খায়ের উপজেলার মুসলিমবাগ এলাকার আনসার আলীর ছেলে। সে পেশায় টমটম চালক।

এঘটনায় ওই রাতেই নিহতের স্ত্রী মোছাঃ সুমনা আক্তার (২৬) বাদী হয়ে অজ্ঞাত আসামীদের নামে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় ঘটনার পর পরই নৃশংস হত্যা কান্ডের সহিত জড়িত অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারে শ্রীমঙ্গল থানা পুলিশের একাধিক চৌকস টিম কাজ শুরু করে।

মৌলভীবাজার পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল সার্বিক দিক নির্দেশনায় শ্রীমঙ্গল অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে মামলার তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামী রুবেল আহমেদ সাগর ওরফে জসিম (৩০)‘কে সনাক্ত করিয়া তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্য গত ১৫/১০/২০২৪ খ্রিঃ বিকাল ১৬.৩০ ঘটিকার সময় থানায় আনিয়া ঘটনার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে ঘটনার বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদী হইয়া থানায় মামলা দায়ের করিলে আসামীকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করিয়া জানায় যে, সেসহ তার সঙ্গীয় আরও ৩/৪ জন আসামী মিলে গত সোমবার রাত্র আনুমানিক ৯ ঘটিকার সময় ভিকটিমকে অটোরিক্সাসহ কালিঘাট চা বাগানে নিয়া যায় এবং ভিকটিমের মিনি টমটম (মিশুক) নিয়ে যাওয়ার চেষ্টা করিলে ভিকটিম আসামীদের বাঁধা দিলে সকল আসামীগন ধারালো চাকু দিয়া ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করিতে থাকে।

আসামীদের ধারালো চাকুর আঘাতে একপর্যায়ে রক্তক্ষরন হয়ে ভিকটিম মৃত্যু বরণ করিলে আসামীগন ভিকটিমের অটোরিক্সা নিয়া চলিয়া যায়। আসামীগন ভিকটিমের পরিচিত হওয়ায় এবং অটোরিক্সা ছিনতাই করার সময় ভিকটিম আসামীদের চিনতে পারায় আসামীগন ভিকটিমকে হত্যা করিয়াছে।

পরে আসামীর বসত ঘরে অভিযান করিয়া আসামীর সনাক্ত মতে ঘটনার সময় আসামীর পড়নে থাকা বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, মামলার ঘটনায় জড়িত অপরাপর আসামীদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা অব্যাহত আছে।