আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে এক অজ্ঞাতনামা মহিলার মৃতদেহ ও এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার : মৌলভীবাজার জেলার  শ্রীমঙ্গল উপজেলার পৃথক স্থান থেকে অজ্ঞাতনামা মহিলা ও এক টমটম চালকের গলাকাটা লাশ উদ্ধারর করেছে পুলিশ।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম জানান, গতকাল  মঙ্গলবার ১৫ অক্টোবর দুপুরে উপজেলার কালিঘাট চা বাগান থেকে আবুল খায়ের নামের এক টমটম চালকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। 

ধারনা করা হচ্ছে পূর্বের কোন বিরোধ নিয়ে তাকে হত্যা করা হয়েছে। নিহত আবুল খায়ের শ্রীমঙ্গল শহরের মুসলিমবাগ এলাকার আনসার আলীর ছেলে।

এদিকে একই দিন দুপুরে উপজেলার ডলুছড়া পাহাড়ি এলাকা থেকে অজ্ঞাতনামা যুবতীর মৃতদের উদ্বার করেছে পুলিশ। তার পরিচয় এখনও যানা যায়নি।

লাশ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।