আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

বগুড়ায় ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর দুইটার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের পিছন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ইনচার্জ মুস্তাফিজ হাসান। গ্রেপ্তারকৃতরা হলেন-সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান ওরফে রাসেল ব্যাপারী (৩৩), সাধারণ সম্পাদক সুমন প্রামাণিক (৩৪) এবং ছাত্রলীগ কর্মী রাফিউল আলম ওরফে ডেভিট মিয়া (৩৫)। ডিবির ইনচার্জ মুস্তাফিজ হাসান জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সারিয়াকান্দি থানায় গত ২ সেপ্টেম্বর দায়ের হওয়া হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিদের বিকালেই আদালতে প্রেরণ করা হয়েছে।