আজ-  ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে বই পড়া উৎসব উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর; ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি «» মৌলভীবাজার পৌরসভার সকল পূজামণ্ডপে জাকির হোসেন উজ্জ্বলের উপহার সামগ্রী বিতরণ «» সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান «» আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩চালকলকে শোকজ «» মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ «» জুড়ীতে ৬শ নারী চা-শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন। «» আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ায় বহুমুখী প্রতিভার অধিকারী মৌলভীবাজার এর মেয়ে

মৌলভীবাজারে রাজা মিয়া স্মৃতি পরিষদ’র উদ্যোগে ফ্রী হেলথ্ ক্যাম্প অনুষ্ঠিত 

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।।

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের বেতরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রাজা মিয়া স্মৃতি পরিষদ’র উদ্যোগে এক ফ্রী হেলথ্ ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয়  অনুষ্ঠিত হয় শুক্রবার। 

সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত প্রায় দুই শতাধিক রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করেন, ডা: সাদিক আবদাল শিহাব, ডা: দেবরাজ চৌধুরী, ডা: শাহনেওয়াজ মুহাম্মদ সরওয়ার ও ডা: রাকিবুল হাসাব রাকিব।

অধ্যাপক ফেরদৌস আলম নৌসার সভাপতিত্বে হেলথ ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু মিয়া চৌধুরী, সাবেক ইউপি সদস্য মো: আতাউর রহমান আতাসহ  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

উক্ত ফ্রী হেলথ্ ক্যাম্পে সার্বিক সহযোগীতা করেন,হাজী মখলিছ মিয়া ওয়েলফেয়ার ট্রাষ্ট, যুক্তরাজ্য প্রবাসী অধ্যাপক সৈয়দ নজমুল হোসাইন ও মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন অব মৌলভীবাজার।