আজ-  ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে বই পড়া উৎসব উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর; ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি «» মৌলভীবাজার পৌরসভার সকল পূজামণ্ডপে জাকির হোসেন উজ্জ্বলের উপহার সামগ্রী বিতরণ «» সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান «» আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩চালকলকে শোকজ «» মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ «» জুড়ীতে ৬শ নারী চা-শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন। «» আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ায় বহুমুখী প্রতিভার অধিকারী মৌলভীবাজার এর মেয়ে

কমলগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের অভিযানে সুমন আহমেদ নামে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে। রোববার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে মৌলভীবাজার জেলা সদরে অভিযান চালিয়ে আসামি সুমন আহমেদকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন আহমেদ কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি সুমন আহমেদ দীর্ঘদিন থেকে পতালক ছিল। কমলগঞ্জ থানার এসআই জিয়াউল ইসলাম এর নেতৃত্বে জেলা সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালত ৫ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, মৌলভীবাজার জেলা সদর এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি শিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। সে থানার জেল হাজতে আছে। সোমবার (২১ অক্টোবর) সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।