আজ-  ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২১শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ২০২৬ এর অশ্রুসিক্ত বিদায়। «» সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল। «» বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান «» নওগাঁ মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম ধাপে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন «» নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে, কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার «» চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব‍্যারিস্টার মনোয়ার-চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে «» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আজম গ্রেপ্তার «» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের অশ্রুসিক্ত বিদায়। «» জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে সর্বোচ্চ ভোটে সদস্য নির্বাচিত ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ

কমলগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণে ব্যবসায়ীর আর্থিক অনুদান প্রদান


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণে আর্থিক অনুদান প্রদান করেছেন ভানুগাছ বাজার পৌর বনিক সমিতির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কাজী মামুনুর রশিদ মামুন। গত রোববার (২০ অক্টোবর) রাত ৮টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন।
কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আহমেদুজ্জামান আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গ্লোবাল টেলিভিশনের সাবেক জেলা প্রতিনিধি লন্ডণ প্রবাসী এড. জুয়েল আহমেদ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, অলক দেব, মোক্তাদির আহমেদ, মোস্তাফিজুর রহমান, পিন্টু দেবনাথ, আসহাবুজ্জামান শাওন, নির্মল এস পলাশ, মোনায়েম খাঁন, সালাহউদ্দিন শুভ, আশরাফ সিদ্দিকী পারভেজ, আব্দুস সালাম, ব্যবসায়ী নাজমুল হাসান মিঠু ও জালাল আহমেদ। এসময় কমলগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অর্ধকোটি টাকা ব্যয়ে নিজস্ব জমিতে কমলগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। স্থানীয় ও দেশ-বিদেশে কর্মরত বিভিন্ন শুভাকাঙ্খী ও সরকারি-বেসরকারি সহযোগিতায় ইতোমধ্যে প্রায় ৯০শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।