আজ-  ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২১শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ২০২৬ এর অশ্রুসিক্ত বিদায়। «» সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল। «» বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান «» নওগাঁ মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম ধাপে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন «» নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে, কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার «» চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব‍্যারিস্টার মনোয়ার-চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে «» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আজম গ্রেপ্তার «» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের অশ্রুসিক্ত বিদায়। «» জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে সর্বোচ্চ ভোটে সদস্য নির্বাচিত ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ

কমলগঞ্জে মাদ্রাসার ওয়াজ মাহফিলে দুটি ড্রাগন ফল ৪৫ হাজার টাকায় নিলামে বিক্রি!


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
দুটি ড্রাগন ফল দাম আর কতই বা হবে? হয়তো সর্বোচ্চ দু’শ থেকে তিন’শ হবে। কিন্তু কখনো কি শুনেছেন দুটি ড্রাগন ফলের দাম ৪৫ হাজার টাকা। মৌলভীবাজারের কমলগঞ্জের একটি মাদ্রসার ওয়াজ মাহফিলে একজনের দান করা দুটি ড্রাগন ফল ৪৫ হাজার টাকায় নিলামে বিক্রির ঘটনা ঘটেছে। গত শুক্রবার মধ্য রাতে উপজেলার পতনঊষার ইউনিয়নের পতনঊষার ইসলামিয়া মালিকিয়া মাদরাসার ওয়াজ মাহফিলে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, পতনঊষার ইসলামিয়া মালিকিয়া মাদরাসা ওয়াজ মাহফিলে লিপু সুলতানা চৌধুরী নামে একজন দুটি ড্রাগন ফল মাদ্রাসায় দান করেন। মধ্য রাতে মাহফিলের শেষ বক্তা শায়খুল হাদীস মুফতি মোশাহিদ আলী ক্বাসেমী ড্রাগন ফল দুটি প্রকাশ্যে নিলামে তুলেন। নিলামের এক পর্যায়ে সর্বোচ্চ দাম হাঁকিয়ে ৪৫ হাজার টাকা দিয়ে ফল দুটি ক্রয় করেন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আলমগীর চৌধুরী।
ওয়াজ ও দোয়ার মাহফিলে অংশগ্রহন কারী শ্রোতারা জানান, মাহফিল শেষে দোয়ার আগে ড্রাগন ফল দুটি নিলামে তোলা হয়। ২ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৪৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। যারাই নিলামে অংশগ্র্রহন করেছেন। সবার উদ্দেশো হলো ধর্মীয় ফ্রতিষ্ঠানে সহযোগিতা করা।  
পতনঊষার ইসলামিয়া মালিকিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হাফিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদ্রাসার ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদের শুভাকাংখী টিপু সুলতান চৌধুরী দুটি ড্রাগন ফল দান করেন। পরে এই দুটি ফল নিলামে তোলা হলে ৪৫ হাজার টাকায় বিক্রি হয়। মূলত এই ফল এত দামে বিক্রি হওয়ার কারণ হলো মাদ্রাসায় সহযোগিতা করা। যিনি ফল কিনেছেন তিনি হলেন আমাদের মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি যুক্তরাজ্য প্রবাসি।