আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে বিএনপির বিরাট গণসমাবেশ অনুষ্ঠিত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার বিজয় নস্যাৎ এর চেষ্টা ও অপশক্তির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এক বিরাট গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা সদরের ভানুগাছ বাজারের ১০নং সড়কে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
কমলগঞ্জ উপজেলা সভাপতি (হাজী মুজিব অনুসারী) দুরুদ আহমদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিকী, সাধারন সম্পাদক তাজুল ইসলাম তাজু, কমলগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবু ইব্রাহীম জমসেদ, পতনউষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খাঁন, অধ্যক্ষ মো. ফজলুর রহমান জুয়েল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (হাজী মুজিব অনুসারী) মো: আবুল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম, লোকমান হোসেন চৌধুরী, মহিউদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ হাবিবুর রহমান নোমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দিনার চৌধুরী, পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল আহমদ জুলি প্রমুখ। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল সহকারে সমাবেশস্থলে এসে জড়ো হন।
গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেন, কমলগঞ্জ -শ্রীমঙ্গলে হাজী মুজিব ফাউন্ডেশন এর পক্ষ থেকে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করা হয়েছে। বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে আমার উপর হামলা, মামলা, নির্যাতন হয়েছে। উন্নয়ন কর্মকা-কে বাধাগ্রস্থ করা হয়েছে। বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে নতুন করে দেশ স্বাধীন হওয়ায় আমি উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। আগামী নির্বাচনে জনগণের সমর্থন পেলে বিএনপি জনগণের অধিকার আদায় ও সুশাসন প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে কাজ করবে। তিনি দেশবিরোধী যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় দলীয় নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।