আজ-  ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ‎তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন «» আসামীরা জামিনে মুক্ত; মামলা আপোষের প্রস্তাব; বাদীর পরিবারকে হুমকি-ধামকিকমলগঞ্জে বহুল আলোচিত স্কুল শিক্ষিকা হত্যার অভিযোগপত্র দাখিল «» কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর পরিচিতি সভা অনুষ্ঠিত «» শোক সংবাদ॥ রসমোহন সিংহ ॥ «» ফ্যাসিবাদবিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: রেদোয়ান মাজহারি «» বগুড়া আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ «» দশ বছ‌রে গ্রামীণ‌ফো‌সের মাইজিপি অ্যাপ «» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কমলগঞ্জে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষকবৃন্দের সাথে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২ নভেম্বর) বিকাল ৫টায় উপজেলার আদমপুরস্থ মণিপুরি কালচারাল কমপ্লেক্সে মণিপুরি প্রাথমিক শিক্ষক সমিতি এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, মহাপরিচালক দপ্তরের শিক্ষা অফিসার মোঃ শরীফ উল ইসলাম প্রমুখ। সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। এছাড়া সভায় শিক্ষকদের পদোন্নতি, গ্রেড বৈষম্য ও প্রাথমিক স্তরে মাতৃভাষার প্রচলন ইত্যাদি সমস্যা তুলে ধরা হয় এবং প্রধান অতিথি তা লিপিবদ্ধ করেন। সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।