আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজাওে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান প্রচারে রেডিও অনুষ্ঠান ‘সমাধান কথা অনুষ্ঠিত


মৌলভীবাজার প্রতিনিধি ॥ কমিউনিটি মিডিয়ার মাধ্যমে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান প্রচারে রেডিও অনুষ্ঠান ‘সমাধান কথা অনুষ্ঠিত
গতকাল বুধবার (০৬ নভেম্বর) রেডিও পল্লীকণ্ঠের আয়োজনে (প্রোমোটিং দ্যা ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া) কমিউনিটি মিডিয়ার মাধ্যমে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান প্রচারে রেডিও অনুষ্ঠান ‘সমাধান কথাদ মৌলভীবাজার সদর উপজেলার মাইজপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে। ‘সমাধান কথাদ অনুষ্ঠানের আজকের বিষয় ছিল শিশুর চিন্তা, বুদ্ধি ও মানবিক বিকাশে শিক্ষা।
রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানাজার মোঃ মেহেদি হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথ, ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য মো: জিল্লুর রহমান, ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব ।
অনুষ্ঠানের শুরুতে শিশুর চিন্তা, বুদ্ধি ও মানবিক বিকাশে শিক্ষা নিয়ে একটি প্রতিবেদন শুনানো হয়। প্রতিবেদনের উপর ভিত্তি করে অতিথিরা তাদের মতামত ব্যক্ত করেন। পরে মাইজপাড়া এলাকার জনসাধারণ সরাসরি অতিথিদের শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন। আলোচনা শেষে চারজন অতিথি মাইজপাড়া এলাকার জনসাধারণকে চারটি প্রতিশ্রুতি দেন এবং এসব সমস্যা সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে এশিয়ান টিভি প্রতিনিধি ও মৌলভীবাজার ২৪.কম এর সম্পাদক মাহবুবুর রহমান রাহেল, প্রোগ্রাম প্রডিউসার আল-আমীন, নিউজ প্রডিউসার পলি রানী দেবনাথ, অনুষ্ঠান প্রযোজক পিংকি রানী দাস, ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হৃদয় সূত্রধর, অফিস সহকারী আরিফ হোসেন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি দেশ, একটি জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা।অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা- এ পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা অন্যতম।বর্তমান বিশ্বে যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত উন্নত।বর্তমানে সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষার অগ্রযাত্রার ফলেই পৃথিবী দ্রত উন্নতির দিকে এগিয়ে চলছে। তাই কর্মমুখী শিক্ষা উন্নতি ও উন্নয়নের জন্য অপরিহার্য।দেশকে দ্রত উন্নতি ও সমৃদ্ধির পথে নিতে হলে বিজ্ঞানভিত্তিক আধুনিক শিক্ষার প্রসার একান্ত জরুরি।