আজ-  ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» টিআইবির গবেষণা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিবৃতি বিভ্রান্তিমূলক: টিআইবি «» তারকাখচিত জাতীয় অ্যাওয়ার্ডসে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো ব্রিটেনের কারি শিল্প «» কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন, গণমাধ্যমকর্মীদের সঙ্গে আবেগঘন শুভেচ্ছা বিনিময় «» সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মামলা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ «» সান্তাহারে হোটেলের খাবার খেয়ে পাঁচজন হাসপাতালে, কর্তৃপক্ষের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ «» অন্যের প্ররোচনায় অভিযোগ দায়ের) আদমদীঘিতে ভূমি অফিসের হয়রানির অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় মুসলেকা দেন অভিযোগকারী «» কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত; আটক ১ «» কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত; আটক ১ «» সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা অবসানের আন্তর্জাতিক দিবসে ইউনেস্কো ঢাকা কার্যালয়ের বিবৃতি «» মৌলভীবাজারে ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত

বাংলাদেশের আদালতের রায়ে   চীনা নাগরিক পরিবারের সন্তোষ প্রকাশ  

এমদাদুর রহমান চৌধুরী জিয়া,  সিলেটব্যুারো;

বাংলাদেশের সিলেট বিভাগের  সিলেট মহানগরের  ভাড়া বাসায় এক চীনা নাগরিক  খুনের ঘটনায়  অপর চীনা নাগরিকের  বিরুদ্ধে  সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে  সিলেট মহানগর  দায়রা ও জজ আদালতের রায়ে  সন্তোষ প্রকাশ করেছেন চীনা নাগরিকের পরিবার। এমনটা নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী। 

সিলেটে চীনা নাগরিক ওয়েন্টাও ওয়েইয়ের (৪৮) খুনের ঘটনায় দেশটির আরেক নাগরিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন সিলেট মহানগর দায়রা ও জজ  আদালত। 

সেই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ওই আসামির নাম জো চাও (৪০)।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, সিলেট নগরের পশ্চিম পাঠানটুলা এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন ওয়েন্টাও, জো চাওসহ ১২ চীনা নাগরিক।

 তাঁরা সবাই কুমারগাঁওয়ে বিদ্যুৎ প্ল্যান্টে কর্মরত ছিলেন।

 ২০২১ সালের ১৮ মে সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওয়েন্টাও ও জো চাওয়ের মধ্যে মারামারি হয়।

 এ সময় ওয়েন্টাওকে ছুরিকাঘাত করেন জো চাও। এতে ওয়েন্টাওয়ের মৃত্যু হয়। 

এ ঘটনার পরদিন ওয়েন্টাওয়ের স্ত্রী ওয়াং কিউ আই ইউজিং বাদী হয়ে সিলেটের কোতোয়ালি থানায় মামলা করেন।

 মামলায় একমাত্র আসামি করা হয় জো চাওকে।

মামলার দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আজ রায় দেন বিচারক। রায়ের বিষয়টি নিশ্চিত করে মামলার বাদীপক্ষের আইনজীবী টিপু রঞ্জন দাস।

 বাদী এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। বাদীপক্ষের আইনজীবীরা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছেন।

ওই আইনজীবী আরও জানান, মামলায় ১৪ সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য দিয়েছেন। রায়ের সময় আসামি জো চাও আদালতে উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য, সিলেট নগরীর পশ্চিম পাঠানটুলায় ভাড়া বাসায় ছুরিকাঘাতে চীনা নাগরিক ওয়েন্টাও ওয়েই (৪৮) নিহত হওয়ার ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা করা হয়।

 নিহত ব্যক্তির স্ত্রী ওয়াং কিউ আই ইউজিং বাদী  মামলাটি দায়ের করেন। 

   তিনি আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের পাহারায় চিকিৎসাধীন

অস্থায় মারা যান।