আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

দক্ষিণ সুরমা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আগামী ৯ ডিসেম্বর সোমবার আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর চন্ডিপুলস্থ জেলেবী রেস্টুরেন্টে দক্ষিণ সুরমা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক আফতাব উদ্দিনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় আগামী ৯ ডিসেম্বর সকাল ১১টায়

দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ প্রাঙ্গণে পায়রা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন, সাড়ে ১১টায় উপজেলা হলরুমে সততা সংঘের সদস্যদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার  বিতরণ অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়।

দক্ষিণ সুরমা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আক্তার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হাজী এম আহমদ আলী, সহ-সভাপতি মাস্টার হাজী মোঃ আব্দুল কাইয়ুম, নির্বাহী সদস্য মোঃ উসমান আলী, মাস্টার মোঃ আব্দুল হাই, মাস্টার মোঃ রইছ আলী, মোসাম্মৎ মাসুম আরা খানম, মোসাম্মৎ ডলি আক্তার প্রমুখ।