জালালাবাদ প্রদেশ বাস্তবায়নের দাবিতে জরুরী সভা
প্রদেশ বাস্তবায়নের দাবীতে ৬ মে সন্ধ্যা ৭ টায় সৈয়দ মুজতবা আলী সড়ক দৈনিক বাংলার দিন পত্রিকা অফিসে প্রধান সমন্বয়ক বকসি ইকবাল আহমদ এর সভাপতিত্বে ও আবুল কালাম আজাদের সঞ্চলনায় এক জরুরী সভায় হয়। সভায় বক্তব্য রাখেন এম.এ রহিম, পুলক কান্তি ধর, এস. টি ইসলাম, সৈয়দ কামাল আহমদ বাবু, দুরুদ আহমেদ, মোঃ মোতাহির আলম, মামুনুর রহমান, মোঃ বদরুল হোসেন চৌধুরী মুকুল, আব্দুল মুহিত রাজা, খালেদুর রহমান চৌধুরী, সুলতান হোসেন, জাহিদুল ইসলাম প্রমুখ। সভায় আলোচনা শেষে আগামী ১০ মে রোজ শনিবার বেলা ১১ ঘটিকায় মৌলভীবাজার প্রেসক্লাবে সামনে এক মানববন্ধন কর্মসূচির সিদ্ধান্ত গ্রহন করা হয় এবং মৌলভীবাজার এর সর্বস্তরের জনগণকে অংশগ্রহনের জন্য আহ্বান করা হয়।
জালালাবাদ প্রদেশ বাস্তবায়নের দাবিতে জরুরী সভা
Catagory : সারা দেশ | তারিখ : মে, ৬, ২০২৫, ৩:০৯ অপরাহ্ণ • ৩১ বার পঠিত






