আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁয় বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি

( নওগাঁ) প্রতিনিধি : দুই দফা দাবি বাস্তবায়নের দাবিতে সারা দেশের মতো নওগাঁয়ও দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনে কর্মচারীরা। সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জেলা দায়রা জজ আদালতের সামনে এ কর্মসূচি পালন করা হয়।বনওগাঁ জেলা শাখা বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন এ কর্মসূচির আয়োজন করে। এতে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন জেলা শাখার সভাপতি হাফিজুল হাসান শুভর সভাপতিত্বে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ ও বিভাগীয় সমন্বয়ক হারুন অর রশিদ রানা, খন্দকার রেজোয়ান ও মোত্তাকিম রানা প্রমুখ। বক্তারা বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় গঠন করে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদের জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আওতায় বেতন-ভাতা প্রদানসহ ৭ম-১২তম গ্রেড অন্তর্ভুক্ত করতে হবে; বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি-সংবলিত স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন প্রয়োজন। তারা বলেনব অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পদ-পদবি ও বেতন গ্রেড হালনাগাদ হলেও অধস্তন আদালতের সহায়ক কর্মচারীদের ভাগ্যের কোনো উন্নতি নেই। তারা আরও বলেন পদোন্নতির ধারা উন্মোচনসহ নতুন পদ সৃষ্টি না হওয়ায় অধিকাংশ কর্মচারীদের পদোন্নতির সুযোগ একেবারেই রুদ্ধ। অনেক কর্মচারী পদোন্নতি ছাড়াই আক্ষেপ ও হতাশা নিয়ে একই পদে ৩৮/৪০ বছর চাকরি করেও পদোন্নতি বঞ্চিত থেকে অবসরে যাচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়।

বক্তারা আরও বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তিনটি অঙ্গের একটি বিচার বিভাগ, কিন্তু বিচার বিভাগের সহায়ক কর্মচারীদের সবচেয়ে বেশি অবহেলিত ও নিষ্পেষিত। এমন পরিস্থিতিতে বিচার বিভাগের সহায়ক কর্মচারীদের পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার উপক্রম। দুই দফা দাবি বাস্তবায়নে সরকারে সুদৃষ্টি কামনা করেন বক্তারা।