আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ভারতের মেঘালয়ে কয়লা কোয়ারি ধ্বসে আবারো বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

সালেহ আহমদ (স’লিপক):

ভারতের মেঘালয়ে কয়লা কোয়ারি কাজে বাংলাদেশি শ্রমিকরা বিপজ্জনক পরিস্থিতিতে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন। গত ৮-৯ মাসে মোট ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সর্বশেষ, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের পশ্চিম লাকমা গ্রামের নুর মিয়া (৪০) নিহত হন মেঘালয়ের পাহাড়ি কোয়ারি ধসে।

সোমবার (৫ মে) সকাল ৯টার দিকে উপজেলার বালিয়াঘাট বিওপি এলাকার সীমান্তের শূন্যরেখা হতে ৩৫ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির।

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে কোয়ারি থেকে কয়লা উত্তোলনে করতে গিয়ে বাংলাদেশি নুর মিয়া (৪০) এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নুর মিয়া (৪০) তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের পশ্চিম লাকমা গ্রামের মৃত জালাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮-৯ দিন ধরে নুর মিয়া সহ কয়েকজন শ্রমিক ভারতে অনুপ্রবেশ করে অবস্থান করছিলেন। এসময় তাঁরা ভারতের মেঘালয় পাহাড়ে থাকা বিভিন্ন কয়লার কোয়ারিতে কয়লা উত্তোলনের কাজ করতেন। ঘটনার দিন সকালে কোয়ারিতে ঢুকে কয়লা উত্তোলন করতে গেলে কোয়ারির উপরের অংশের মাটি ধ্বসে শরীরের উপড়ে পড়লে মারা যান নুর মিয়া। পরে মৃত্যুর বিষয়টি গোপন রেখে সঙ্গে থাকা অন্য শ্রমিকরা দুপুর ১২টায় নুর মিয়ার মরদেহ বাংলাদেশে নিয়ে আসেন।

এ ঘটনায় বালিয়াঘাট বিওপির বিজিবির এক সদস্য জানিয়েছেন, মৃত্যুর খবরটি জেনেছি। বিস্তারিত খোঁজ নিতে নিহতের বাড়িতে লোক পাঠানো হয়েছে।