আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সিলেটে ৭ এপিবিএন এর মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর মে ২৫ খ্রিঃ মাসের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ মে) সকাল ১০টায় সিলেটের লালাবাজার ৭ এপিবিএন সদরদপ্তরস্থ ড্রিলশেডে অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) এ আর এম আলিফ এর সভাপতিত্বে রিজার্ভ অফিসার এসআই (নিঃ) মোহাম্মদ নুরুল হুদা এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

সভায় অনলাইনে যুক্ত ছিলেন খাগড়াছড়ি ক‍্যাম্প থেকে   অতিরিক্ত পুলিশ সুপার (অপস্ এন্ড ইন্টেলিজেন্স) মোহাম্মাদ রোকনুজ্জামান, বিএন সদর থেকে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (এ্যাডজুটেন্ট) মোঃ আছাবুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ রুহুল আমিন খান রিজভী। এসময় সদরদপ্তর সিলেট, খাগড়াছড়ি ক‍্যাম্প এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্প, সিলেট থেকে বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ও অনলাইনে সংযুক্ত ছিলেন।

সভাপতি ফোর্সের কাছ থেকে বিভিন্ন প্রস্তাব গ্রহণ করেন। কিছু কিছু বিষয় তাৎক্ষণিক সমাধান করেন এবং কিছু বিষয় সমাধান করার জন্য সংশ্লিষ্ট অফিসারকে নির্দেশ প্রদান করেন।

সভাপতির বক্তব্যে দেশ ও জাতির কল্যাণে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সঠিক ভাবে নিজ নিজ দায়িত্ব পালন করাসহ বিভিন্ন বিষয়ে সকল অফিসার ও ফোর্সকে গুরুত্বপূর্ণ  দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।