আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে কিওর-এর ‘সেইফ চয়েস, সেইফ স্পেস’ শীর্ষক সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার সদর উপজেলার দু’টি প্রাথমিক বিদ্যালয়ে  কমিউনিটি ইউনাইটেড ফর রিলিফ অ্যান্ড ইমপাওয়ারমেন্ট (কিওর)-এর উদ্যোগে ‘সেইফ চয়েস, সেইফ স্পেস’ শীর্ষক ভালো ও খারাপ স্পর্শ সম্পর্কে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৫ মে) দুপুর ১২টায় সদর উপজেলার শহিদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিকেল ৩টায় শ্রীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেড়শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ সেশনে ভালো ও খারাপ স্পর্শ, একান্ত ব্যক্তিগত জায়গাগুলো সম্পর্কে সচেতনতা এবং খারাপ স্পর্শের সম্মুখীন হলে করণীয় ইত্যাদি বিষয়াদি নিয়ে আলোচনা করেন প্রশিক্ষকরা।

অনুষ্ঠিত সেশনগুলোতে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন কমিউনিটি ইউনাইটেড ফর রিলিফ অ্যান্ড ইমপাওয়ারমেন্ট (কিওর)-এর চেয়ারপার্সন শাহ্ তানভীর আহমেদ রিমন, ভাইস চেয়ারপার্সন ফাতেমা জান্নাত রিয়া, কমিউনিকেশন ডিরেক্টর রাতুল আহমেদ, ফাইন্যান্স ডিরেক্টর লুৎফুর রাহমান রাসেল, আইসিটি ডিরেক্টর সাব্বির আহমেদ। এসময় ভলান্টিয়ার নাহি আহনাফ, নাফিসা ও আলিফ তাদেরকে সার্বিক সহযোগিতা করেন।

শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে শহিদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারুল বেগম বলেন, এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শিক্ষকদেরও প্রশিক্ষিত রাখার চেষ্টা করছি।

অপরদিকে শ্রীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সালমা আক্তার বলেন, শিশুদের মধ্যে নিজেদের শরীর নিয়ে সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। আমরা চাই, তারা যেন ভয় না পেয়ে খোলামেলা কথা বলতে শেখে এবং সাহায্য চাইতে পারে। এই সেশন সেই আত্মবিশ্বাসই তৈরি করে।

প্রশিক্ষণ নেয়া শিক্ষার্থীরা তাদের অনুভূতি জানাতে গিয়ে বলেন, আমরা এখন ভালোভাবে বুঝতে পারছি কোনটি খারাপ স্পর্শ এবং কিভাবে এমন পরিস্থিতিতে সাহায্য চাওয়া যায়। আমরা শিখেছি আমাদের শরীর আমাদের নিজস্ব, কাউকে না চাইলে ধরতে দিতে হয় না। এখন থেকে যদি কিছু খারাপ হয়, মা কিংবা বাবাকে বলবো।

এব্যাপারে কমিউনিটি ইউনাইটেড ফর রিলিফ অ্যান্ড ইমপাওয়ারমেন্ট (কিওর)-এর ভাইস চেয়ারপার্সন ফাতেমা জান্নাত রিয়া জানান, শিশুদের মধ্যে নিজেদের শরীর নিয়ে সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। আমরা চাই, তারা যেন ভয় না পেয়ে খোলামেলা কথা বলতে শেখে এবং সাহায্য চাইতে পারে। এই সেশনের মাধ্যমে আমরা সেই আত্মবিশ্বাসই তৈরি করার চেষ্টা করছি। পর্যায়ক্রমে আমরা প্রতিটি বিদ্যালয়েই এ কার্যক্রম চালিয়ে যাবো।

প্রশিক্ষণ শেষে দু’টি বিদ্যালয়ের মনোনীত দুইজন শিক্ষককে শিক্ষার্থীদের সঙ্গে এ বিষয়ে দেখাশুনা এবং ঘনিষ্ঠভাবে কাজ করার দায়িত্ব দেওয়া হয়। সেশনের শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ফটোসেশন আয়োজনের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি করা হয়।