আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর 

বগুড়ায় পাঁচটি গুদাম থেকে ৫ হাজার কেজি পলিথিন জব্দ

বগুড়ায় পাঁচটি গুদাম থেকে ৫ হাজার কেজি পলিথিন জব্দ

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার রাজা বাজার এলাকার রওশন মার্কেটের পাঁচটি গুদাম থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ পলিথিন জব্দ এবং ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ উপস্থিত ছিলেন।অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা পুলিশ বগুড়া সহযোগিতা করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন জানান, অভিযানে সৌরভ ট্রেডার্স, আবু বক্কর ট্রেডার্স, সততা স্টোর, মিল্টন এন্টারপ্রাইজ ও সাত্তার স্টোর নামের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ ক ধারায় ব্যবস্থা নেওয়া হয়। পরিবেশবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।