আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর 

হাদিসের আলোকে মৃত্যুর পরও যেসব আমলের সওয়াব পাওয়া যাবে 

মাওলানা শেখ মোঃ আরিফুল ইসলাম, প্রিন্সিপাল ও প্রগতিশীল কলামিস্ট:

যে কোন প্রাণীই হোক তার উপর মৃত্যু একবার আসবেই। ভালো হোক খারাপ হোক তাকে মরতে হবে। তাই প্রতিটি মানুষ‌ই মরণশীল। আর সব মানুষকেই হায়াতের শেষে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটাই চিরন্তন বাস্তবতা।

আল্লাহ রাববুল আলামীন কুরআনে কারীমে সূরা আনকাবুত এর ৫৭ নং আয়াতে ইরশাদ করেন-“প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।”

সেই সাথে মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের সব আমল বন্ধ হয় যাবে। তবে এমন কিছু আমল রয়েছে যেগুলোর সওয়াব মৃত ব্যক্তির আমলনামায় লেখা হতে থাকবে। তাই আমাদের এমন কিছু আমল করা প্রয়োজন, যা মৃত্যুর পরও আমাদের সওয়াব পেতে সাহায্য করবে। এই বিষয়ে বিভিন্ন হাদিসের আলোকে বিশ্লেষণ করে অনেকগুলো আমলের বর্ণনা রয়েছে তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:-

১. জ্ঞান শিক্ষা দেওয়া : মানুষকে এমন জ্ঞান (এলেম) শিক্ষা দেওয়া যা কল্যাণকর। যে জ্ঞান মানবজাতিকে হেদায়েতের পথে নিয়ে যায় ও মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। পবিত্র কোরআন-হাদিস, নিত্যপ্রয়োজনীয় মাসয়ালা শিক্ষার পাশাপাশি দুনিয়ার কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান শিক্ষা দেওয়াও এর মধ্যে অন্তর্ভুক্ত।

২. সুসন্তান রেখে যাওয়া : সুসন্তান বলতে শুধু লেখাপড়ায় ভালো তা নয়, বরং যার ইমান-আমল ঠিক আছে, যে শরিয়তের বিধান বর্তমান ফেতনার যুগেও সাধ্যমতো মেনে চলার চেষ্টা করে, তাকে বোঝায়। যারা পিতা-মাতা বেঁচে থাকতে অনুগত ছিল, তারা পিতা-মাতার মৃত্যুর পরও আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে।

৩.ধর্মীয় স্থাপনা নির্মাণ : মসজিদ বা মাদ্রাসা অথবা ধর্মীয় শিক্ষা কেন্দ্র যেমন, পবিত্র কোরআনে কারিমে মসজিদকে বলা হয়েছে হেদায়েতের কেন্দ্র। হাদিসে এসেছে, হজরত উসমান (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করল, আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করবেন।’ –সহিহ মুসলিম

৪.ওয়াকফ বা দান: আর কোনো ব্যক্তি যদি মসজিদ বা মাদ্রাসা অথবা ধর্মীয় শিক্ষা কেন্দ্রে এমন কিছু ওয়াকফ করা যা স্থায়ী এবং ধর্মীয় কাজে ব্যবহার হবে। যেমন, পবিত্র কোরআন বিতরণ করা। সেখানে সেগুলো পাঠ করা হয়, তাহলে তার সওয়াবের অংশ সে পাবে। -মুসনাদে বাজ্জার

৫. বৃক্ষরোপণ করা : হজরত জাবের (রা.) থেকে বর্ণিত হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে আর তা থেকে কোনো ফল ব্যক্তি বা প্রাণী খেলে তার জন্য সদকা, যদি কেউ চুরি করে খায় বা কোনো পাখিও খায় সেটিও তার জন্য সদকা। এমনকি যদি কেউ তা কেটে ফেলে সেটিও তার জন্য সদকা।’ -সহিহ মুসলিম

৬. মানুষকে আল্লাহর পথে ডাকা : হাদিসে ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি মানুষকে হেদায়াতের দিকে ডাকে, সে তার অনুসারীদের সমপরিমাণ সাওয়াব পাবে এবং তাতে তার অনুসারীদের সওয়াবে কোনোরূপ ঘাটতি হবে না।’ -(ইবনে মাজাহ) অন্যত্র রাসুল (সা.) বলেছেন, ‘যে মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করবে, এ কাজ সম্পাদনকারীর অনুরূপ সওয়াব তার আমলনামায় যুক্ত হতে থাকবে। অথচ তাদের সওয়াব থেকে কোনো কমতি হবে না।’ -সহিহ মুসলিম

৭. খাওয়ার পানির ব্যবস্থা করা : জীবন রক্ষার ক্ষেত্রে পানির কোনো বিকল্প নেই। সেজন্য খাওয়ার পানির ব্যবস্থা করা বিরাট সওয়াবের কাজ। এ বিষয়ে হাদিসে এসেছে, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘এক লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, তার পানির খুব পিপাসা পেল। পথিমধ্যে সে একটি কূপ পেল এবং সেখান থেকে পানি পান করল। অতঃপর দেখতে পেল একটি কুকুর পানির পিপাসায় ময়লা খাচ্ছে, সেখানে সে মোজা দিয়ে পানি ভরে কুকুরকে পানি পান করাল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। এজন্য আল্লাহতায়ালা তাকে মাফ করে দিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল! প্রাণীকে পানি পান করালেও কি সওয়াব আছে? হজরত রাসুলুল্লাহ (সা.) বললেন, প্রত্যেক সজীব অন্তরকে পানি পান করানোর জন্য সওয়াব রয়েছে।’ -সহিহ বুখারি

৮. সীমান্ত পাহারা দেওয়া : মুসলিম দেশে যারা মানুষের নিরাপত্তার জন্য সীমান্ত প্রহরীর কাজ করে তারাও মৃত্যুর পর উক্ত কাজের সওয়াব পেতে থাকবে। হজরত আবু উমামাতা (রা.) থেকে বর্ণিত। রাসুল (সা.) বলেছেন, ‘মৃত্যুর পরও অনেক আমলের সওয়াব অব্যাহত থাকে। যেমন : ইসলামি রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া এবং পানির কূপ খনন করা।’ -মুসনাদ আহমাদ

লেখক:

মাওলানা শেখ মোঃ আরিফুল ইসলাম 

প্রিন্সিপাল ও প্রগতিশীল কলামিস্ট 

হযরত শাহজালাল (রহ.) ইসলামিক স্কুল