আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর 

প্রদেশের দাবিতে আপোষ নাই জালালাবাদ প্রদেশ অবিলম্বে বাস্তবায়ন চাই।


জালালাবাদ প্রদেশ বাস্তবায়নের দাবীতে মৌলভীবাজার জেলা সমন্বয়ক কমিটির আহবায়নে মৌলভীবাজার প্রেসক্লাব প্রঙ্গণে ১০ মে সকাল ১১ ঘটিকায় এক মানববন্ধন এর আয়োজন করেন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেখক গবেষক বিশিষ্ট আইনজীবী মুজিবুর রহমান মুজিব। আরো উপস্থিত ছিলেন সিলেট হবিগঞ্জ ও সুনামগঞ্জ থেকে আগত জালালাবাদ প্রদেশ বাস্তবায়নের কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির নেত্রী বৃন্দ, মৌলভীবাজার জেলা সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক বকসি ইকবাল আহমদ এর সভাপতিত্বে এম,এ, রহিমের সাঞ্চলনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বার সমিতি সাবেক সভাপতি রবিউল লেইস রোকেস,প্রধান উদ্যোক্তা জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদ আব্দুল খালিক, প্রধান সমন্বয়ক সিলেট জেলা বাস্তবায়ন পরিষদ তারেক চৌধুরী, সহসাধারণ সম্পাদক সিলেট জেলা সড়ক পরিবহন, মাহবুব মিয়া,সহসভাপতি সিলেট জেলা সড়ক পরিবহন মানিক মিয়া,ব্যবসায়ি আব্দুল হামিদ চৌধুরী, মোঃ রেজাউল কিবরিয়া, নাগরিক ফোরাম মৌলভীবাজার এর সহ সহসভাপতি মোঃ খালেদুর রহমান চৌধুরী, সহসমন্বয়ক সাংবাদিক দুরুদ আহমেদ, সাংবাদিক এম,এ হামিদ,নিরাপদ সড়ক চাই সাধারণ সম্পাদক, চৌধুরী মেরাজ, সংবাদ কর্মী আব্দুল সালাম, লেখক গবেষক সমন্বয়ক সৈয়দ কামাল আহমদ বাবু, সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী, সহ সমন্বয়ক শেখ আব্দুল মুহিত, মোহন ফাউন্ডেশন এর মোহন মিয়া, বাবু শিব প্রশন্ন ভট্রাচায্য, সাংবাদিক মছব্বির আলী, সাংবাদিক খালেদ বকত্ প্রমুখ। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মামুনুর রাশেদ মচু, সাংবাদিক বুলবুল খান সাংবাদিক বকসি আক্তার জামান লিটন, সাংবাদিক মুক্তাদির হোসেন। প্রদেশের দাবিতে আপোষ নাই জালালাবাদ প্রদেশ অবিলম্বে বাস্তবায়ন চাই। এই শ্লোগানে বক্তারা বলেন বাংলাদেশ উন্নয়নের কথা চিন্তা করলে সিলেট বিভাগ সর্বদিক থেকেই সংখ্যায় বেশি। তাই সিলেট বিভাগকে প্রদেশ বাস্তবায়ন করা জরুরী।