আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে জামায়াতে ইসলামীর বাছাইকৃত অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বাছাইকৃত (অগ্রসর) কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে) কমলগঞ্জ দাখিল মাদ্রাসা হলরুমে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোঃ মাসুক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ ইয়ামির আলী।

কমলগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এড. মোঃ কামরুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা জামায়াতের নায়বে আমির সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, কমলগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাওঃ সোলায়মান হোসেন, কমলগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওঃ আব্দুস সালাম, কমলগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ মনসুর মিয়া, কমলগঞ্জ পৌর জামায়াতের আমির মোঃ আব্দুল হাই, সেক্রেটারী মাওঃ সাইফুর রহমান।

শিক্ষা-শিবিরের শুরুতে পবিত্র দারসুল কুরআন পেশ করেন মৌলভীবাজার জেলা শুরা সদস্য ও কমলগঞ্জ পৌরসভা আমির হাফেজ মাওঃ তাজুল ইসলাম। এসময় কমলগঞ্জ উপজেলা ও পৌর জামায়াত এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।