আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে প্রতিবন্ধী শিশুদের মাঝে জামায়াতের হুইল চেয়ার বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শারীরিক প্রতিবন্ধী শিশুদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

শনিবার (১০মে) বিকাল সাড়ে ৫টায় কমলগঞ্জ দাখিল মাদ্রাসা সম্মুখস্থ মাঠে উপজেলা জামায়াতের নায়েবে আমির সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর এর সার্বিক তত্ত্বাবধানে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ ইয়ামির আলী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোঃ মাসুক মিয়া, সেক্রেটারী এড. মোঃ কামরুল ইসলাম, সহকারী সেক্রেটারী মোঃ মনসুর মিয়া, পৌর আমির মোঃ আব্দুল হাই, সেক্রেটারী মাওঃ সাইফুর রহমান, কমলগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাওঃ সোলায়মান হোসেন, কমলগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওঃ আব্দুস সালাম।

অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৫ জন শারীরিক প্রতিবন্ধীর শিশুদের মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করা হয়। এসময় কমলগঞ্জ উপজেলা ও পৌর জামায়াত এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।