আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে পিএফজি’র উদ্যোগে সহিংসতা প্রতিরোধ ও নিরসনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে পিএফজি’র উদ্যোগে সহিংসতা প্রতিরোধ ও নিরসনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই স্লোগানে পরিচালিত বহুদলীয় প্ল্যাটফর্ম ‘পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’ শ্রীমঙ্গলের উদ্যোগে সহিংসতা প্রতিরোধ ও নিরসনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার বিকেলে মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর চা বাগানে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

পিএফজি শ্রীমঙ্গলের অন্যতম সদস্য ও মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং স্থানীয় পঞ্চায়েতের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সিলেট বিভাগীয় ফিল্ড কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী, পিএফজি সদস্য মাওলানা এম এ রহিম নোমানী, দেবব্রত দত্ত হাবুল, সাংবাদিক রুবেল আহমদ এবং সাংবাদিক নূর মোহাম্মদ সাগর প্রমুখ।

সমাবেশে বিভিন্ন দল, মত ও ধর্মের প্রায় অর্ধশত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা সহিংসতা প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে শান্তিপূর্ণ সহাবস্থানে এগিয়ে আসার আহ্বান জানান।