মূর্তি সহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাব
নওগাঁ প্রতিনিধি : ১৩ মে ২০২৫ তারিখ ২২:০০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি অভিযানিক দল নওগাঁ জেলার সদর থানাধীন
হাসাইগাড়ী ইউনিয়নের ভীমপুর এলাকায় অভিযান পরিচালনা করে মূল্যবান কালো পাথরের বিষ্ণু মূর্তিসহ আসামী ১। শাহজালাল (৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হয় এবং ঘটনার সহিত জড়িত অপর আসামী ২। সাইফুল (৬২) কৌশলে পালিয়ে যায়।
ঘটনা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী শাহজালাল এবং পলাতক আসামী
সাইফুল দ্বয় কালো পাথরের মূর্তি পাচারকারী দলের সদস্য। তারা কালো পাথরের বিষ্ণু
মূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করতঃ সীমান্তবর্তীএলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতো। এমন সংবাদের ভিত্তিতে গত
কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল ধৃত আসামী শাহজালাল এবং পলাতক আসামী সাইফুল দ্বয়ের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। অতঃপর ১৩-০৫-২০২৫ তারিখ ২২০০ ঘটিকায় নওগাঁ জেলার সদর থানাধীনহাসাইগাড়ী ইউনিয়নের ভীমপুর
এলাকায় র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল কর্তৃক অভিযান পরিচালনা করে সাক্ষীদের উপস্থিতিতে আসামী শাহজালাল এর মাটির বসতবাড়ীতে অভিনব কায়দায়
প্লাস্টিকের বস্তার ভিতরে লুকিয়ে রাখা মুল্যবান কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা
হয়।ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় তার পুরো নাম ১। মোঃ শাহজালাল
হোসেন (৩৫), পিতা- মৃত লয়েজ উদ্দিন, সাং-ভীমপুর, থানা ও জেলা- নওগাঁ সে
অকপটে স্বীকার করে যে, পলাতক আসামী ২। মোঃ সাইফুল ইসলাম(ইউপি সদস্য, ০৮
নং হাসাইগাড়ী) (৬২), পিতা- মৃত আব্দুল প্রামাণিক গোয়াল, সাং-চকমহাদেব, থানা ও জেলা- নওগঁা ইং ১১/০৫/২০২৫ তারিখে প্রাচীন কালো পাথরের বিষ্ণু
মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে তার কাছে রাখে এবং ধৃত আসামী
শাহজালাল আরো জানায় যে, সুযোগবুঝে পলাতক আসামী মোঃ সাইফুল ইসলাম উল্লেখিত প্রাচীন কালো পাথরের “বিষ্ণু মূর্তি” টি পাচার করবে। ধৃত আসামী ও পলাতক আসামী অবৈধভাবে প্রাচীন মূল্যবান কালো পাথরের বিষ্ণু মূর্তি
অবৈধভাবে সংগ্রহ করে পার্শ্ববতীদেশ (বিদেশে) পাচারের উদ্দেশ্যে নিজহেফাজতে রেখে ১৯৭৪ এ শাস্তিযোগ্য অপরাধ করেছে।৪। কালো পাথরের বিষ্ণু মূর্তি পাচারকারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামী কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করতে নওগাঁ
জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।






