আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বিএনপি নেতা হেলাল’র ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারের শেরপুরে বিক্ষোভ মিছিল 

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।। 

জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলার আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহিতুর রহমান হেলাল ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুদ চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে খলিলপুর ইউনিয়ন বিএনপি ,স্বেচ্ছাসেবকদল ,ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার  বিকেলে। 

 বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশটি   শেরপুর হাইওয়ে থানার সামন থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে সমাবেশর মাধ্যমে শেষ হয় । ইউনিয়ন বিএনপি’র আহবায়ক গোলজার আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদের পরিচালনায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির  সদস্য শেখ শাহাবুদ্দিন আহমেদ,  উপজেলা  বিএনপি’র সদস্য  আবুল হোসেন,মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক অর্থ সম্পাদক মুহিবুর রহমান দিপলু, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ সভাপতি মাজহারুল ইসলাম রকি,ইউনিয়ন বিএনপি’র সদস্য মিজানুর রহমান,আবু মিয়া,হেলাল আহমদ,আংগুর চৌধুরী,রুহেল শিকদার,আব্দুর রৌফ, আব্দুল মান্নান,১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইকবাল আহমেদ,২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফুল মিয়া,সাধারণ সম্পাদক শফিক উদ্দিন বুলু, ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মিজানুর রহমান আলাল, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান,জেলা স্বেচ্ছাসেবকদলের মুজিবর রহমান,শেপু মিয়া প্রমুখ