আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে সড়ক সংস্কার কাজে ব্যবহৃত হচ্ছে ইটের খুয়ার পরিবর্তে ইটের গুড়া ! ইউএনও’র সরেজমিন পরিদর্শন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ভায়া রামেশ্বরপুর সড়কে ইটের খুয়ার পরিবর্তে ইটের গুড়া দিয়েই সংস্কারের কাজ করছেন এক ঠিকাদার। স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সড়কটি পরিদর্শন করতে যান কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর সরেজমিন পরিদর্শনে গিয়ে কাজের মান ও অগ্রগতির খোঁজ খবর নেন এবং এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে কাজের ইট ল্যাব টেস্টে পাঠানোর নির্দেশ এবং ঠিকাদারের মনোনীত কাজের তদারককারী মাও: হেলাল আহমদকে কাজ থেকে সরিয়ে ল্যাব টেস্টের রিপোর্ট আসার আগ পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।
সড়কটি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাইফুল আজম, উপ সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলামসহ ঠিকাদারের লোকজন ও স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা কবি ও সাংবাদিক আবদুল হাই ইদ্রিছী বলেন, মুন্সীবাজার ভায়া রামেশ্বরপুর সড়কে ইটের খুয়ার পরিবর্তে ইটের গুড়া দিয়েই সংস্কারের কাজ করার এলাকাবাসীর অভিযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়। এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী আিফসকে একাধিকবার অবগত করলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। অবশেষে উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শন কওে কাজের গুণগত মান বজায় রাখতে ইট ল্যাব টেস্টে পাঠানোর নির্দেশ এবং ঠিকাদারের মনোনীত কাজের তদারককারী মাও: হেলাল আহমদকে কাজ থেকে সরিয়ে ল্যাব টেস্টের রিপোর্ট আসার আগ পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর বলেন, সড়কটির কাজে অনিয়মের অভিযোগ পেয়ে পরিদর্শনে এসে ইটের ল্যাব টেস্টসহ কিছু নির্দেশনা দিয়েছি। জনগুরুত্বপূর্ণ এ সড়ক উন্নয়নে যেন নিম্নমানের মালামাল দিয়ে কাজ করা না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। সবাই যার যার অবস্থান থেকে স্বচ্ছতার সাথে আইন মেনে কাজ করলে দেশের চেহারা পাল্টে যাবে।