আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে অনুর্ধ্ব-১৫ বছরের বালকদের সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০০২৪-২৫ এর আওতায় ও মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুর্ধ্ব-১৫ বছরের বালকদের নিয়ে সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) মৌলভীবাজার সদর উপজেলার উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় অনুষ্ঠিত সাঁতার প্রশিক্ষণে অনূর্ধ্ব-১৫ বছর বয়সের ৪০ জন বালক অংশগ্রহণ করছ। সাঁতার প্রশিক্ষণ প্রদান করেন জেলা সাঁতার কোচ সাইফুল ইসলাম ও সহকারী কোচ পারভেজ আহমেদ।

উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ শামছুল ইসলাম এর সভাপতিতে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস।

বিশেষ অতিথি ছিলেন একাটুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যার সৈয়দ রুমেন আলী, ওয়ার্ড সদস্য সাহাদ আহমেদ, উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার দাতা সদস্য আবদুর রহিম আনছার মিয়া, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ।

এসময় উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।