আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাকারী দুই যুবলীগ কর্মী গ্রেফতার

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার  : মৌলভীবাজার সদর উপজেলায় পৃথক অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দুই যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন প্রশান্ত দাশ ও মিন্টু মিয়া।

বুধবার (১৪ মে) দিবাগত রাতে শহরতলীর সুইসগেইট (মনু ব্রিজ) এলাকা থেকে মৌলভীবাজার সদর থানা পুলিশের একটি অভিযানে প্রশান্ত দাশকে গ্রেফতার করা হয়। পরে রাত ১১টার দিকে মৌলভীবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের হাসানপুর গ্রামে অভিযান চালিয়ে মিন্টু মিয়াকে গ্রেফতার করে। তিনি ওই গ্রামের চেরাগ মিয়ার ছেলে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রাব্বি মিয়া জানান, গত বছরের ৪ আগস্ট মৌলভীবাজার শহরে আন্দোলনকারীদের ওপর দা দিয়ে সন্ত্রাসী হামলা চালান প্রশান্ত দাশ। একই ঘটনায় মিন্টু মিয়াও ছাত্র-জনতার ওপর হামলায় অংশ নেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান।