আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় নিষিদ্ধ আ. লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বিস্ফোরক আইনে দায়ের করা এক মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার হয়েছেন। শুক্রবার  বিকালে নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—সীমাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাসান আলী শেখ (৫৫) ও ঢাকা সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন ওরফে জিহাদ (২৫)। হাসান আলী শেখের বাড়ি সীমাবাড়ি ইউনিয়নের কালিয়াকৈর পাঁচবাড়িয়া গ্রামে। আর জোবায়ের হোসেনের বাড়ি গাড়িদহ ইউনিয়নের শিবপুর গ্রামে। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, ২০২৪ সালের ১৫ নভেম্বর শেরপুর থানায় দায়ের করা মামলার (মামলা নম্বর-১২, জিআর-৩১৮/২০২৪) তদন্তে তাদের নাম উঠে আসে। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪৩৫/৪২৭/৫০৬/১১৪/৩৪ ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫ ধারা উল্লেখ রয়েছে