আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউপি শাখা পনর্গঠন

সালেহ আহমদ (স’লিপক):

খেলাফত মজলিস সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন শাখা এডভোকেট জামিল আহমদকে সভাপতি ও বদর আহমদকে সেক্রেটারি নির্বাচিত করে পনর্গঠন করা হয়েছে।

শনিবার (১৭ মে) বাদ মাগরিব সিলাম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে খেলাফত মজলিস সিলাম ইউনিয়ন শাখার সভাপতি এডভোকেট জামিল আহমদের সভাপতিত্বে শুরা অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সিলেট-০৩ আসন (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) এ এমপি পদপ্রার্থী, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব মাওলানা দিলওয়ার হোসাইন।

বিদায়ী সেক্রেটারি হাফেজ মাওঃ মাহবুব খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা মজলিসের তথ্য ও প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান আব্দাল, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, কৃষি সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, নির্বাহী সদস্য ক্বারী নেসার আহমদ আনসারী, ফখরুল ইসলাম।

অধিবেশনে শুরা সদস্যসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।