আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

জুড়ীতে খাল কেটে আবাদি জমির ফসল নষ্ট


মৌলভীবাজার প্রতিনিধি : জুড়িতে খাল কেটে আবাদি জমির উপওে অতিরিক্ত মাটি ফেলে ধান্য ফসলের জমি নষ্ট, পানি নিস্কাসনের ব্যবস্থা না রাখিয়া প্রায় কাজের অর্ধেক কাজ রেখে দিয়ে জনদুর্ভোগের অভিযোগে জুড়ী এলজিডি উপজেলা প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন, ৬নং সাগরনাল ইউনিয়ন এর জাঙ্গালীয়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মো: রাকিব আলী। গত ২৮ এপ্রিল দায়েরকৃত লিখিত অভিযোগ সুত্রে প্রকাশ- বরইতলী সাগরনাল সমাই খালের আংশিক কাজের জায়গায় মাটি ভরাট রাখিয়া, ছড়ার গভীরতা না করিয়া, যাতায়াতের ব্যবস্থা কোন জায়গায় বেশি, কোন জায়গায় না করিয়া, ধানী ফসলের জমি নষ্ট করে, পানি নিস্কাসনের ব্যবস্থা না রাখিয়া, প্রায় কাজের অর্ধেক বাকী রেখে বরইতলী গ্রামের মো: ফখর উদ্দিন মাষ্টার,মানিক মিয়া, আলীপুর গ্রামের শাহিন মিয়া, দক্ষিণ বড়হর এলাকার সালাম চৌধুরীগংদের অধিনে উক্ত কাজ চালিয়ে যান। এসব অসম্পর্ন কাজের ব্যপারে বিভিন্ন গ্রামের গন্যমান্য লোকজন যোগাযোগ করলেও উক্ত অসম্পর্ন কাজের সমাধান না হওয়ার কারণে জন ভোগান্তি দেখা দেয়।