আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কুলাউড়ার পাইকপাড়া-সুলতানপুর টু রনচাপ পাকা সড়ক নির্মাণ কাজে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১০নং হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া-সুলতানপুর টু রনচাপ পাকা রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির প্রতিবাদে রনচাপ এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। রোববার (১৮ মে) বিকাল ৫টায় রনচাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাজকর্মী আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রেনু মিয়া, বিএনপি নেতা আব্দুর রব, ক্বারী আতাউর রহমান, ফজলুল হক (ফুল), শিবলু মিয়া প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া-সুলতানপুর টু রনচাপ পাকা সড়ক নির্মাণ কাজে নিম্ন মানের সামগ্রী ব্যবহার, পর্যাপ্ত পরিমাণ গালা ও বিটুমিন সামগ্রী ব্যবহার না করে মাটির স্তরের উপর কার্পেটিং করাসহ নানা অনিয়ম-দুর্নীতি বরা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ করলে ঠিকাদার এলাকার লোকদের সাথে খারাপপ আচরণ করে। এই সড়ক নির্মাণের ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন দেয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোন ব্যবস্থা নেয়া হয়নি। বক্তারা অবিলম্বে উক্ত রাস্তার অনিয়ম-দুর্র্নীতির দ্রুত তদন্ত করে সংস্কারের জন্য প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় এলাকাবাসী কঠোর আন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন।