আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা।

দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৫-এর জন্য প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়লো; প্রতিবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জুন ২০২৫। 

মহোদয়,

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা।

দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৫-এর জন্য টিআইবি বাংলাদেশি মালিকানাধীন ও বাংলাদেশ থেকে পরিচালিত সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম ও টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন আহ্বান করেছে। প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা ৩০ জুন ২০২৫পর্যন্ত বর্ধিত করা হয়েছে। 

মোট চারটি বিভাগে প্রকাশিত ও প্রচারিত সকল ধরনের দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন থেকে নিরপেক্ষ বিচারকমণ্ডলীকর্তৃক নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য পুরস্কার প্রদান করা হবে। অনুসন্ধানী সাংবাদিকতার মৌলিক শর্তাবলী পূরণসাপেক্ষে প্রাপ্ত প্রতিবেদন মূল্যায়নের জন্য বিবেচিত হবে।

১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ সময়কালে প্রকাশিত ও প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদনসমূহ পুরস্কারের জন্য বিবেচিত হবে। প্রতিবেদন জমা দেয়ার বর্ধিত শেষ তারিখ ৩০ জুন ২০২৫। বিস্তারিত জানতে ভিজিট করুন https://ti-bangladesh.org/ija.

মেইলে সংযুক্ত বিস্তারিত বিজ্ঞাপনটি আপনার গণমাধ্যম প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে প্রচারের জন্য অনুরোধ করছি।

গণমাধ্যম যোগাযোগ:

মোহাম্মদ তৌহিদুল ইসলাম

পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন)

মোবাইল: +৮৮০ ২ ৪১০২১২৬৭-৬৯

ই-মেইল: tauhidul@ti-bangladesh.org