আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে বর্জ্য পাহাড়ি ছড়ায় না ফেলা ও শব্দদূষণ রোধে মানববন্ধন অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় রশনি পলি ফাইবার কোম্পানী লিমিটেড এর বিষাক্ত বর্জ্য পাহাড়ি ছড়ায় না ফেলা ও কোম্পানির কারখানা থেকে শব্দদূষণ রোধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রামবাসীরা।

সোমবার (১৯ মে) দুপুরের উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজাপাড়া গ্রামের রশনি পলি ফাইবার কোম্পানীর সামনে রাজাপারা ও বাদে-আলিশা এলাকার সর্বস্তরের জনগণ এর আয়োজনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন ভূনবীর ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল আহাদ, গ্রামবাসীর পক্ষে মনা মিয়া, রাসেল মিয়া, রহিম মিয়া, সোহেল মিয়া, আল আমিন প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, রশনি পলি ফাইবার কোম্পানীর বর্জ্য সরাসরি পাহাড়ি ছড়ায় পাইপ দিয়ে ফেলা হয়। তাদের এই অব্যবস্থানার কারণে ফসলি জমি, হাওড়ের মাছ, গবাদিপশুর ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। গ্রামের জনবসতি এলাকায় এই ফ্যাক্টরি স্থাপন করার কারণে দিন-রাত প্রচন্ড শব্দে মেশিন চালানো হয়। এর ফলে গ্রামবাসী শব্দদূষনের শিকার হচ্ছেন। অনেকে অসুস্থ হচ্ছেন। এই বিষয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেন বক্তরা।