আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

এডাব মৌলভীবাজার জেলা শাখার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত


এডাব মৌলভীবাজার জেলা শাখার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
এডাব (এলায়েন্স ফর কো-অপারেশন অ্যান্ড ল’স) মৌলভীবাজার জেলা শাখার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগরস্থ ম্যাক বাংলাদেশ হল রুমে।

বুধবার আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন এডাব জেলা শাখার সভাপতি ও ম্যাক বাংলাদেশের নির্বাহি সম্পাদক এস. এ. হামিদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ও সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থা'র নির্বাহী পরিচালক 
 পরিতোষ দেব। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব সিলেট বিভাগীয় সমন্বয়কারী বাবুল আক্তার।

সভায় জেলার ৬-৭টি স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

অংশগ্রহণকারী সংগঠনসমূহের উন্নয়নমূলক কর্মকাণ্ড, আর্থিক ব্যবস্থাপনা, ও প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, অংশীজনদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করা হবে।

আলোচনায় অংশগ্রহণ করেন এমসিডা'র সভাপতি মো: মিজানুর রহমান আলম, মোহন চন্দ্র দেব, সাজ্জাদুর রহমান, মাজারুল ইসলামসহ আরও অনেক প্রথিতযশা উন্নয়নকর্মী।

সভা শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন।