আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া আদমদীঘিতে কুখ্যাত মাদক ব্যবসায়ী মিনু আটক

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির এক ডজন মাদক মামলার আসামী সেই মিনু বেগমকে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। বুধবার (২১ মে) বিকেলে তাকে ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। মিনু বেগম আদমদীঘি উপজেলা সদরের ছোট জিনইর গ্রামের আমিনুল ইসলাম আমুর স্ত্রী। এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা মিনু বেগমকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন।  সে আটক হওয়ার পর এলাকায় স্বস্তি ফিরে আসে এবং গ্রামবাসী মিষ্টি বিতরণ করেন। আদমদীঘি উপজেলার ছোট জিনইর গ্রামবাসী, পুলিশ জানায়, মিনু বেগম একজন মাদক ব্যবসায়ী তার স্বামী সন্তানসহ পরিবারের লোকজন দীর্ঘদিন যাবত ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বেচাকেনা করে আসছিল। তার বিরুদ্ধে আদমদীঘি থানাসহ বিভিন্ন থানায় প্রায় ১২ টি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারও হয়েছে বেশ কয়েকবার। সে আদালত কর্তৃক জামিনে মুক্ত পেয়ে ফের মাদক বিক্রি করেন। এতে এলাকার যুব সমাজ বিপদগামী হচ্ছে। মিনু বেগমকে গ্রেপ্তারের দাবীতে সম্প্রতি গ্রামবাসী পোষ্টারিং ও মানববন্ধন কললেও সে ছিল ধরাছোঁয়ার বাহিরে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘির অদুরে ইন্দইল ব্রিজের পাশে মিনু বেগমের ভাড়া বাসায় নির্বাহি ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে তার শয়ন ঘরের একটি প্লাষ্টিকের পাইপের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয় এবং তৎক্ষনিক ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা মিনু বেগমকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন।