আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন: অংশ নেন ২৭৪ প্রার্থী

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার  : মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা  সোমবার (২০ মে) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ লাইন্সের ভেতরে দুটি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দেড় ঘণ্টাব্যাপী এই লিখিত পরীক্ষায় প্রাথমিক বাছাইপর্বে উত্তীর্ণ ২৭৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন। পুরো পরীক্ষাপ্রক্রিয়া সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মৌলভীবাজারের পুলিশ সুপার। তিনি পরীক্ষা শেষে প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার বিষয়ে দিকনির্দেশনা দেন এবং প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান। প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতেই চাকরি পাওয়া যাবে। কেউ টাকা দাবি করলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন।”

আগামী ২৯ মে নিয়োগ প্রক্রিয়ার শেষ ধাপ অর্থাৎ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেদিনই প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।

লিখিত পরীক্ষার সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।