আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

রাজনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত

মুফিদুল ইসলাম মুফিদ, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার  রাজনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচি পালন করছেন।

২২মে বৃহস্পতিবার উপজেলার ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাচঁ শতাধিক সহকারী শিক্ষক বিভিন্ন দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সূত্রে জানাযায় ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন ও প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি দেওয়ার দাবিতে ৫ মে তেকে তারা

কর্মবিরতি পালন করে আসছেন। প্রথমে এক ঘন্টা পরে দুই ঘন্টার কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন। গতকাল থেকে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন বলে জানান শিক্ষকরা। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এদিকে শিক্ষকদের টানা কর্মবিরতির ফলে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। 

রাজনগর প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির আহবায়ক রেজওয়ানুল হক পিপুল বলেন প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংস্কারে পরামর্শক কমিটি শিক্ষকদের বেতন এন্ট্রি লেভেলে ১২তম গ্রেডে নির্ধারণ ও চার বছর পর পদোন্নতি দিয়ে ১১তম গ্রেড দেওয়ার সুপারিশ করেছে। 

কিন্তু আমরা চাচ্ছি এন্ট্রি পদেই সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন। আর উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন ও প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতির দাবিতে এ কর্মসূচি পালন করছি। 

উপজেলা শিক্ষা অফিসার শরীফ মোঃ নেয়ামত উল্ল্যা বলেন কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের কর্মবিরতি বিষয়ে আমাকে এখন পর্যন্ত অবগত করেননি।