আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : দেশব্যাপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে “বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি”, মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে চার দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে শহরের কুসুমবাগ, এস.আর প্লাজার সম্মুখে বৃহস্পতিবার ২২ মে- সকালে। বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ইমদাদুল হক মছনু-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- মো: ইউসুফ আলী ( মর্ডান সুপার ড্রাগ), সেলিম আহমদ (আহমদিয়া ফার্মেসী), সৈয়দ ফয়েজ আহমদ ( মনি মেডিসিন সেন্টার, শ্রীমঙ্গল), রফিকুল ইসলাম (রহিমা ড্রাগ হাউস), শতদল চক্রবর্তী ( এস,আর ফার্মেসী), সৈয়দ জামিল আহমদ, ( নিরাময় ফার্মেসী), শ্যামল কান্তি দাশ (বাবুল মেডিকেল হল), আবু জাফর আহমদ, ইকবাল হোসেন পাবেল, সোহেল রানা প্রমুখ। চার দফা দাবি সমুহ হলো- ঔষদ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উর্ত্তীন ঔষদ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা,ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসীতে ঔষদ কোম্পানী কর্তৃক ঔষদ সরবরাহ বন্ধ করা, সকল ঔষদেও মূল্য সরকার কর্তৃক নির্ধারন করা। বক্তারা আরো বলেন- বড় বড় অনেক কোম্পানী রয়েছে ঔষদের মূল্য অতিরিক্ত নিচ্ছে। ফলে জনগন প্রতারিত হচ্ছে। ঔষদ কোম্পানিগুলো কমিশন দিচ্ছে না। বাইরে যেখানে প্রতি দোকানদার ৩০ থেকে ৪০ শতাংশ কমিশন পায় সেখানে বাংলাদেশে মাত্র ১২% কমিশন দেওয়া হয়। বক্তারা সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ এবং একই সাথে নিম্নমানের ঔষদসহ ফুড সাপ্লিমেন্ট বন্ধ করার দাবি জানান।