আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

এ দেশে সব নাগরিক সমান অধিকার নিয়ে বেঁচে থাকবে———— ডা: শফিকুর রহমান



কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেন, চা শ্রমিকরা শিক্ষা ও চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। তারা কঠোর পরিশ্রম করে। দিন আনে দিন খায়। তাদের বাচ্চাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা দরকার। চা-শ্রমিকদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, এ দেশে সব নাগরিক সমান অধিকার নিয়ে বেঁচে থাকবে। চা-শ্রমিকদের দায়িত্বও সরকারকে অন্য নাগরিকদের মতো সমানভাবে নিতে হবে। তারা এখনও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমরা যদি জনগণের ভোটে দায়িত্ব পাই, তাহলে তাদের সম্মানের সঙ্গে বসবাস নিশ্চিত করব। তাদের সন্তানদের প্রতিভার বিকাশে পাশে থাকব। রোববার (২৫ মে) সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চৌমুহনা সংলগ্ন বাগান সড়কে স্থানীয় জামায়াতের আয়োজনে এক মতবিনিময় সভা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমীর এসব কথা বলেন।
কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী এড. কামরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলাম কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এহছানুল হক যুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা জেলা জামায়াতের আমির প্রকৌশলী এম. সায়েদ আলী, সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামীর আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান আরো বলেন, একটা জায়গায় আমরা পিছিয়ে আছি। মানুষ গড়ার জন্য যে শিক্ষা প্রয়োজন সে শিক্ষা আমাদের দেশে নেই। সমাজে ধর্মের ভাগাভাগিতে আমরা বিশ্বাস করিনা। আমার ধর্মকে যথেষ্ট আবেগ দিয়ে ভালোবাসি, ঠিক একইভাবে অন্য ধর্মকে ভালোবাসবো। ডা: শফিকুর রহমান যুবকদের প্রতি অনুরোধে করে বলেন, সমাজ বদলাতে হলে তোমাদের হাত লাগবে। তোমাদের হাত ছাড়া দুনিয়ায় কোন সমাজ বদলায় নি।
নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে ডা: শফিকুর রহমান বলেন, ‘শনিবার আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছি। এই বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, এমন একটি নির্বাচন হবে, যেখানে একটি ইতিহাস তৈরি হবে। প্রত্যেকটি মানুষ হাসিমুখে ভোট দিয়ে বের হবে। কেউ গিয়ে দেখবে না যে, একজনের ভোট অন্যজন দিয়ে এসেছে। জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বিভিন্ন প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। মানবিক করিডর না দেওয়ার বিষয়েও আমাদের অবস্থান সরকারকে জানানো হয়েছে।
এছাড়াও বহুল পরিচিত স্থান হিসাবে ব্রিটিশ আমলের শমশেরনগর এয়ার ঘাটি সারা দেশের মধ্যে পরিচিত। শমশেরনগরে সকল ট্রেনের স্টপেজ প্রয়োজন বলে মন্তব্য করেন।
নোট: ছবি সংযুক্ত।
কমলগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ মে) সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিসে এ মেলার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে মেলার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।
       এসময় কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলমসহ উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
        জানা গেছে, ভূমি মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি সংক্রান্ত সেবাসমূহ সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা। মেলায় আসা নাগরিকরা খুব সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ প্রয়োজনীয় নানা সেবা গ্রহণ করতে পারবেন। এতে জনগণের হয়রানি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি তাদের আস্থা বাড়বে।
 কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন বলেন,  তিন ব্যাপী ভূমি মেলায় উপজেলা ও পৌর শহরের সকল নাগরিকবৃন্দ তাদের ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানসহ ভূমি কর, মিউটেশন, নামজারি ইত্যাদি সেবা গ্রহণ করতে পারবেন। এতে ভূমি অফিসের সাথে জনগণের দূরত্ব দূর হবে এবং সেবা প্রত্যাশীরা সহজে কোন ধরনের হয়রানি ছাড়াই তাদের কাক্সিক্ষত সেবা গ্রহণ করতে পারবেন।
       প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, যেহেতু ভূমি সংক্রান্ত খাজনা প্রদান এবং ভূমি খারিজের লেনদেন সমুহ অনলাইনে সম্পন্ন হয়। সেহেতু কেউ অহেতুক কারো সাথে কোন টাকা পয়সা লেনদেন করবেন না। যদি সমস্যা মনে করেন, আমাদের সাথে সরাসরি যোগযোগ করবেন।       আগামী ২৭ মে বিকাল পর্যন্ত উপজেলা ভূমি অফিস চত্বরে স্থাপিত বুথে ভুমি সংক্রান্ত যাবতীয় সেবা ও পরামর্শ প্রদান করা হবে।