আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সাইকেল পেয়ে খুশীকমলগঞ্জের চাম্পারায় চা’বাগানের শিশু উন্নয়ন প্রকল্পের শিক্ষার্থীরা


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ
দুর্গম চা’বাগান থেকে বিদ্যালয়ে আসার জন্য বাইসাইকেল পেল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের ৫০ জন শিক্ষার্থী। বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পে (বিডি-০৪১৮) আন্তর্জাতিক সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ন্যাশনওয়াইড কমিউনিটি ফাউন্ডেশনের সহযোগীতায় প্রকল্পের ২৬ জন মেয়ে ও ২৪ জন ছেলে ৫০ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল তুলে দেয়া হয়।
রোবববার ( ২৫ মে ) সকাল ১১ ঘটিকায় চাম্পারায় চা বাগানের প্রকল্প কার্যালয়ের প্রাঙ্গনে শিক্ষার্থী ও তাদের অভিভাবক গণের উপস্থিতিতে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শিশু উন্নয়ন প্রকল্পের এলসিসি সদস্য জেনিস বিশ্বাস, প্রকল্প ব্যবস্থাপক সাইমন দাস অনিক, হিসাবরক্ষক রনি দাস, প্রকল্পের কর্মী লিটন পাশ প্রমুখ।
উল্লেখ্য, চাম্পারায় চা বাগান শিশু উন্নয়ন প্রকল্পের ৬ষ্ঠ শ্রেনী থেকে ৯ম শ্রেনীতে ৫০ জন শিক্ষার্থী পাশ্ববর্তী ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয় ও কুরমা চা বাগান মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নরত আছে।
চাম্পারায় শিশু উন্নয়ন প্রকল্প চেয়ারম্যান সাজু মারছিয়াং বলেন, চাম্পারায় চা-বাগান থেকে মাধ্যমিক বিদ্যালয় অনেক দূর, শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে যেতে অনেক সময় লাগে। প্রয়োজনের সময় যানবাহন পাওয়া যায় না। কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই উদ্যোগে তাদের অনেক উপকারে আসবে। চাম্পারায় ইছামতি সোনারাই এলাকার ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রক্তিমা নায়েক ও সাতলাইন এলাকার অশোক কুমার বাকতি বলেন, প্রতিদিন পায়ে ৩ কিলোমিটার হেঁটে অনেকটা পথ পাড়ি দিয়ে তাদের বিদ্যালয়ে আসতে হয়। বাইসাইকেল পাওয়ায় তাদের কষ্ট কমবে, এখন বাইসাইকেল চালিয়ে সঠিক সময়ে স্কুলে যেতে পারবে।