আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে গীতা পাঠক মঞ্জু গোপাল দেব এর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার টাউন চতুষ্পাঠীর সাবেক অধ্যক্ষ, প্রভূ প্রাণকিশোর সেবা পরিষদের উপদেষ্টা, পূর্ব গীর্জাপাড়া শিল্পী সংঘের উপদেষ্টা মন্ডলীর সদস্য ভাগবত গীতা পাঠক মঞ্জু গোপাল দেব ইহধাম ত্যাগ করে পরলোকে গমন করেছেন।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুর সাড়ে ১২টায় মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডস্থ গীর্জাপাড়া নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও ভক্তবৃন্দ রেখে গেছেন।

বিকেল ৪টায় শ্রদ্ধা জানানোর জন্য চৌমুহনাস্থ শ্রী শ্রী নৃতুন কালীবাড়িতে লাশ নিয়ে আসলে মৃতের ছাত্র-শিষ্যরা আবেগে আপ্লুত হয়ে যান। এসময় শ্রী শ্রী নৃতুন কালীবাড়ি কার্যকরি পরিষদের সদস্যবৃন্দ, মহিলা ভাগবত সংঘ, নিত্যানন্দ ভাগবত সংঘ, শ্রী গৌরবাণী পত্রিকা পরিবার সহ সর্বস্ততের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং তার বিদেহী আত্মার পরম শান্তি কামনা ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিকেল ৫টায় সৈয়ারপুর পৌর স্মশানঘাটে সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও ভক্তবৃন্দের উপস্থিতিতে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।