মৌলভীবাজার প্রতিনিধি ॥ “ শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজারে জাতীয় পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৯ মে)দুপুরে মৌলভীবাজার সিভিল সার্জন অফিসের ইপিআই ভবনের হল রুমে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
প্রধান অতিথি বলেন, সুন্দর সুস্থ ও সবল জাতি গঠনে,পুষ্টি সচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় পুষ্টি সপ্তাহের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজ।
সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমন দেবনাথের পরিচালনায় অনুষ্ঠানে সিভিল সার্জন ডা.মামুনুর রহমান । সপ্তাহব্যাপী পুষ্টি বিষয়ক নানা কার্যক্রমের বিস্তারিত তুলে কর্মসুচীর তথ্য তুলে ধরেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক রুহল আমিন,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সফিউল আলম, ইসলামি ফাউন্ডেশনমৌলভীবাজার জেলা শাখার উপপরিচালক ফারুক আলম, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব ও মাহবুবুর রহমান রাহেল, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা রাজলক্ষী সিনহা, ইপিআই কর্মকতা শাহ আলম প্রমুখ।
মৌলভীবাজারে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু
Catagory : সারা দেশ | তারিখ : মে, ২৯, ২০২৫, ৬:০৭ অপরাহ্ণ • ১৬ বার পঠিত






