ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড কমলগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।
হাফিয আব্দুল বাছিত আশিকী সভাপতি, হাফিয মো:শফিকুল ইসলাম বুলবুল সাধারণ সম্পাদক, হাফিয আবু সালেহ সাংগঠনিক সম্পাদক
ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড কমলগঞ্জ উপজেলা শাখার ২০২৫-২০২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।২৯ মে, ২০২৫ ঈসায়ী, বৃহস্পতিবার,বাদ জোহর ভানুগাছ চৌমুহনী হাফিজিয়া মাদ্রাসা হলরুমে কাউন্সিল সম্পন্ন হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের অফিস সম্পাদক হাফিজ সাইদুর রহমান ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ বোরহান উদ্দিন।
নির্বাচন পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ক্বারি মঞ্জুর আহমদ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে হাফিয আব্দুল বাছিত আশিকী কে সভাপতি, হাফিয মো:শফিকুল ইসলাম বুলবুল -কে সাধারণ সম্পাদক ও হাফিয আবু সালেহ -কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে নিম্নবর্ণিত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ সভাপতি হাফিয জহিরুল ইসলাম , হাফিয আউয়াল হোসেন, সহ সাধারণ সম্পাদক হাফিয মাহমুদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক হাফিয সাইফুর রহমান, কোষাধ্যক্ষ হাফিয মইনুল ইসলাম, প্রচার সম্পাদক হাফিয আব্দুস সালাম, সহ প্রচার সম্পাদক হাফিয আজিজুর রহমান, অফিস সম্পাদক হাফিয আব্দুস সালাম, সদস্য হাফিয ইয়াসিন আলি, হাফিয আহমদ শরীফ হাসান, হাফিয আবু সুফিয়ান, হাফিয জিবান আহমদ, হাফিজ কামরান আহমদ, হাফিয জালাল উদ্দীন, হাফিয মুজাহিদুল ইসলাম, হাফিয আবুল কালাম, হাফিয সাইদুল ইসলাম তুহিন ও হাফিয হাসান আহমদ প্রমূখ।






