আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় কাজ করে নেওয়ার কথা বলে রাজমিস্ত্রিকে অপহরণ  গ্রেফতার – ৩ 

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে মোবাইলে ডেকে নিয়ে এক রাজমিস্ত্রিকে অপহরণ করে মু’ক্তি’প’ণ দাবি করেছে একদল যুবক। টাকা দেওয়ার পরও মুক্তি না পেয়ে পরে থানায় অভিযোগ করেন ভিকটিমের স্ত্রী। পুলিশের অভিযানে একদিন পর ওই রাজমিস্ত্রিকে উদ্ধার ও তিনজনকে গ্রে’প্তার করা হয়েছে। অপহ্ত ব্যক্তির নাম মো. জাকারিয়া (৩০)। তিনি গাবতলী উপজেলার কর্ণিপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গ্রে’প্তার ব্যক্তিরা হলেন- কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রথিরাম পাঠানপাড়ার মো. বিনজু মিয়া ওরফে রকি (২৫), বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচার মো. রাসেল শেখ (২৬) ও রাজু আহমেদ (২৩)। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ২৯ মে সকালে জাকারিয়াকে কাজের কথা বলে মোবাইলে ডেকে নেয় অপহরণকারীরা । পরে তাঁর স্ত্রী নিলুফার মোবাইলে ফোন করে ১০ হাজার টাকা মু’ক্তি’প’ণ দাবি করা হয়। তিনি সেই টাকা বিকাশে পাঠান। কিন্তু জাকারিয়াকে ছাড়া হয়নি। বরং আরও এক লাখ টাকা দাবি করা হয়। এ ঘটনায় নিলুফা গাবতলী মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে অভিযোগ করেন। অভিযোগের পর গাবতলী থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় ৩০ মে গভীর রাতে শেরপুর উপজেলার টুনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে জাকারিয়াকে উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রে’প্তার করা হয়। ঘটনার সততা নিশ্চিত করে বগুড়া গাবতলী থানার ওসি সেরাজুল হক জানান গ্রেপ্তার তিনজন অপহরণের কথা স্বীকার করেছেন। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।