আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক অবহিতকরণ সেমিনার

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের  শ্রীমঙ্গলে “প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন” শীর্ষক এক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল পৌরসভা হলরুমে এ সেমিনারের আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়, শ্রীমঙ্গল। সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন দিক উপস্থাপন করেন সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতর, মৌলভীবাজার এর উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ. ফ. ম. আব্দুল হাই, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী ও দৈনিক ইত্তেফাক-এর প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমেদ।

সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ছবি ক্যাপশন: ১ ও ২ শ্রীমঙ্গল: প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক এক অবহিতকরণ সেমিনারে অতিথিসহ অন্যরা