আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

জুড়ীতে মনিরুলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে – সংবাদ সম্মেলন 

জালালুর রহমান: মৌলভীবাজারের জুড়ীতে জুড়ী মডেল একাডেমীর প্রধান শিক্ষক এবং  মাইটিভি’র জুড়ী প্রতিনিধি ও সিলেট বিডি নিউজ ২৪ লাইভ এর বেলাগাঁও গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে মনিরুল ইমলাম এর বিরুদ্ধে চাঁদাবাজি এবং মানহানীর অভিযোগে  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত শনিবার (৩১ মে)।

সাগরনাল ইউনিয়নের উত্তর সাগরনাল গ্রামের মৃত সামছ উদ্দিনের ছেলে সাব্বির আহমদ। বেলাগাঁও গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে মনিরুল ইসলাম এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিচার চাইলেন শাব্বির আহমদ। সংবাদ সম্মেলনের লিখিত অভিযোগ হুবহু তুলে ধরা হলো।
আমি শাব্বির আহমদ, পিতা মৃত সামছ উদ্দিন, গ্রাম উত্তর সাগরনাল, ডাকঘর: সাগরনাল, থানা: জুড়ী, জেলা: মৌলভীবাজার।
আমি শাব্বির আহমদ প্রাইম এজেন্ট ব্যাংক এর পরিচালক, মনিরুল দীর্ঘদিন থেকে আমার প্রতিষ্ঠানে গিয়ে বিভিন্ন সময় অযৌক্তিক ভাবে তথ্য তালাবি নেয় এবং কয়েকবার চাঁদা দাবি করে।

দাবি করায় এলাকার লোক হিসেবে ছাড় দেই কিন্তু তার চাঁদা দাবি থেমে নেই। এছাড়াও আমার প্রতিষ্ঠানে একটি মেয়ে কর্মরত আছে। তাকে যে নিয়মিত উত্যক্ত করে।

আমি বাধা প্রদান করলে সে সিলেট বিডি নিউজ লাইভ ২৪ ফেইসবুক পেইজে আমাকে হয়ে প্রতিপন্ন করার লক্ষ্যে সংবাদ প্রকাশ করে। এতে আমার কোন বক্তব্য নেয়নি। যে সংবাদ প্রকাশ করেছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি এ সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এসব সংবাদে আমার মানহানি করা হয়েছে এরজন্য আমি তার বিরুদ্ধে জুড়ী থানায় লিখিত অভিযোগ করি প্রয়োজনে কোর্টে মানহানির মামলা করব।

উল্লেখ্য বেলাগাঁও গ্রামের মৃত কাঠমিস্ত্রি ধনু মিয়ার ছেলে মনিরুল কিছুদিন পূর্বে কুমিল্লা থেকে এসে জুড়ীর  বেলাগাঁও গ্রামে বসবাস করে। জরাজীর্ণ বসত ঘরে থেকে সাংবাদিকতা পেশায় আসার পর থেকে চাঁদাবাজির মাধ্যমে আলাউদ্দিনের চেরাগ পেয়ে যায়।
চাঁদা বাজি করে জুড়ী উপজেলার সম্মুখে ৬ শতক জায়গা ৪০ লক্ষ টাকায় ক্রয় করে। মনিরুল সাবেক বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন এর নিকট থেকে ৭টি গভীর নলকূপ অসহায় মানুষের কতা বলে আনে। মোটা অংকের টাকায় বিক্রি করে, উপজেলাসহ বিভিন্ন অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে আসছে।

ইতিপূর্বে তাহর বিরুদ্ধে অসংখ্য ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমি তার সকল চাঁদাবাজিসহ    মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি শাব্বির আহমদ